সর্বশেষ খবরঃ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

এম কামরুজ্জামান  ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে ডম্বুর ও গজলডোরা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪ আগষ্ট )সকাল ১১ টায় বাস স্ট্যান্ড চত্বরে শ্যামনগর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান।

আরো বক্তব্য রাখেন উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন,জাহিদ হাসান, সাধারণ ছাত্র মোঃ রিফাত বিন আজাহার, জান্নাতুল নাঈম,সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন,সম্প্রতি কোনোরকম নোটিশ ছাড়াই ভারত সরকার কর্তৃক গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

ইতোমধ্যে নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রাম সহ ১২ জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের এমন আগ্রাসন মেনে নেওয়ার মতো নয়। ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কটসহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ