স্টাফ রিপোর্টার :: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বন্দরে পণ্য খালাস কাজে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন আগামী ১৪জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে| এ নিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছে শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ|
সোমবার ৮ জুন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৮৯১ ও রেজি নং- ৯২৫ এর পক্ষে লিখিত আবেদন পত্র বেনাপোল স্থলবন্দর পরিচালকের (ট্রাফিক)নিকট জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে|
আবেদপত্রে শ্রমিক নেতারা অভিযোগ করেন বন্দর কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার গত বছর ৫ আগস্টের পর হতে শ্রমিক সংগঠনের সহিত সমš^য় বা কার্যকর যোগাযোগ রক্ষা করেনি| বিষয়টি নিয়ে ঠিকাদারকে একাধিকবার প্রথমে মৌখিক ও পরে লিখিত ভাবে অবগত করলেও সন্তোষজনক উত্তর মেলেনি|
সংগঠন দুটির শ্রমিক নেতাদের দাবি পূর্বে কয়েকদফা কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর পরিচালকের আশ্বাসে তা স্থগিত করা হলেও আগামী ১৪ জুন হতে সমস্যা সমাধানের নিমিত্তে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক দ্বারা পরিচালিত সকল প্রকার পণ্য লোড ও আনলোড কার্যক্রম বন্ধ রাখা হবে| ফলে কার্যত বন্ধ হয়ে পড়বে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানী বানিজ্য কার্যক্রম|
বন্দর সংশ্লিষ্টদের অভিমত ঘোষিত কর্মসূচী বাস্তবায়িত হলে বেনাপোল স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যবহত হওয়ার পাশাপাশি আমদানি-রপ্তানী বানিজ্য ও পরিবহণ ব্যবস্থায় ধস নামবে| সরকারী রাজস্ব আহরোনেও বিরুপ প্রভাব পড়বে|
শ্রমিক সংগঠন কর্তৃক চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বেনাপোল স্থল বন্দরের পরিচালক ( ট্রাফিক ) মোঃ শামীম হোসেন বলেন-শ্রমিক সংগঠনের আবেদন যৌক্তিক| আবার আমরাও সরকারের বিধি মোতাবেক আগাচ্ছি| বিধানমতে সমস্ত ইকুপমেন্ট এর যে টেন্ডার তা চলমান| অল্প সময়ের মধ্যে টেন্ডারের সর্বশেষ পক্রিয়া সম্পন্ন হবে| শ্রমিক সংগঠনের সঙ্গে শিঘ্রই আলোচনায় বসা হবে| একই সাথে শ্রমিক সংগঠনের আবেদন পত্রটি উর্দ্ধতণ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে|
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost