সর্বশেষ খবরঃ

বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ

বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল স্থলবন্দরে মাত্র তিন দিনের ব্যবধানে আবারো ৬ কোটি টাকা মূল্যের ষোষণা বর্হিভূত আমদানি পণ্য চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বেনাপোল স্থলবন্দরের ৩৭নং পণ্যগারে থাকা মিথ্যা ঘোষণায় আনা শাড়ি, থ্রীপিচ, ক্যামিক্যাল ও কসমেটিক্স পণ্য জব্দ করেন বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন গণমাধ্যমকর্মীদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটি আটক করা হয়।এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত ৯মার্চ২৬ ইং তারিখে বেনাপোল স্থলবন্দরের পণ্যগার হতে আমদানি কারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজের ভারত হতে মিথ্যা ঘোষণায় আনা ১৭টন পাট বীজ জব্দ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকের পক্ষে ঐ পণ্য চালানটি ছাড় করানোর দায়িত্বে ছিলো সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান কদর এন্ড কোং।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়,গত বৃহষ্পতিবার ( ১২মার্চ ) রাতে বন্দরের ৩৭নং শেডে ১০০প্যাকেজ বেকিং পাউডারের চালান আনলোড করা হয়। সেখানে আমদানিকারক প্রতিষ্ঠান বেকিং পাওডারের ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি চেষ্টায় ভারতীয় উন্নতমানের শাড়ী,থ্রিপিচ,কসমেটিক্স ও ক্যামিক্যাল পণ্য আমদানি করেন। পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স এবং পণ্যচালানটি খালাসের দায়িত্বে ছিলো সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান হুদা ইন্টার ন্যাশনাল।

পণ্য চালানটি কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষণ কালীন সময়ে ৭০০০পিস প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি,৬০০০পিস প্রিমিয়াম কোয়ালিটির থ্রিপিচ,৩০০টি টু পিস,৫৫০পিস ওরনা,৬০০কেজি ফেইচ ওয়াশ,১০০কেজি বডি লোশন ও ৬০ কেজি বিশেষ ধরনের ক্যামিকেল উদ্ধার হয়। উল্লেখিত উচ্চ শুল্কের পণ্যসমূহের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

একের পর এক শুল্ক ফাঁকি চেষ্ঠায় ঘোষণা বর্হিভূত পণ্য চালান আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে প্রশ্ন জেগেছে জনমনে। অথর্ব ভূমিকায় সমালোচনার জোয়ারে ভাসছে স্টেশনটির কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখা। বিপরীতে সরকারী শুল্ক ফাঁকি রোধে ধারাবাহিক সফলতায় বেনাপোল স্থলবন্দরে নিয়োজিত এন এস আই এর কার্যক্রম প্রশংসার জোয়ারে ভাসছে।

স্থানীয় সচেতন মহলের অভিমত,বেনাপোল কাস্টমস হাউস ও স্থলবন্দরের কতিপয় অসাধু কর্মকর্তার অবৈধ ঘুস বানিজ্যের নেশায় শুল্ক ফাঁকি চক্রের সদস্যরা বেনাপোল স্থলবন্দরে মাথা চাঁড়া দিয়ে ওঠেছে।

শুল্ক ফাঁকি কাজে জড়িতদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের মাধ্যমে ও দুষ্ঠ সরকারী কর্মকর্তাদের চাকুরীচ্যুত করার মাধ্যমে দূর্নীতির লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে।

আরো খবর

বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি