সর্বশেষ খবরঃ

বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্নেরবারসহ পাচারকারী আটক

বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্নেরবারসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্নেরবারসহ পাচারকারী আটক

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে ৯পিস স্বর্ণেরবারসহ মনোয়ার হোসেন ( ৫০) নামের এক পাচারকারী আটক হয়েছে। সে শার্শা উপজেলার দৌলৎপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

মঙ্গলবার ( ৯ জুলাই ) সকালে ভারতে পাচারের সময় দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে সোনারবারসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশিদ আনোয়ার।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দৌলতপুর বিওপি’র আওতাধীন এলাকা দিয়ে চোরাকারবারীরা সোনার বার ভারতে পাচার করবে। এমন সংবাদে দৌলতপুর বিওপি’র একটি টহল দল ০৭০৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়।

এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে ০১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। আটককৃত ব্যক্তির হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে ০১ কেজি ৬৮ গ্রাম ওজনের ০৯ পিস সোনার বার উদ্ধার করে।

উদ্ধারকৃত সোনার ওজন ০১ কেজি ৬৮ গ্রাম যার আনুমানিক সিজার মূল্য ১,০৮,৮৬,১২৪/ (এক কোটি আট লক্ষ ছিয়াশি হাজার একশত চব্বিশ ) টাকা বলে তিনি আরো জানান।

উক্ত সোনার বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং আসামি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া