সর্বশেষ খবরঃ

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনকে ঘীরে ধোঁয়াশা!সদস্যদের মাঝে ক্ষোভ

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনকে ঘীরে ধোঁয়াশা!সদস্যদের মাঝে ক্ষোভ
বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনকে ঘীরে ধোঁয়াশা!সদস্যদের মাঝে ক্ষোভ

মাহমুদুল হাসান :: বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দরের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এসোসিয়েশানের কার্যকারী পরিষদের মেয়াদ কাল শেষ হলেও নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় সংগঠনটির সাধারন সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজমান।

এনিয়ে সামাজিক যোগা যোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করে অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির সদস্যা বনি ট্রেডিং কর্পোরেশন এর সত্তাধিকারী মোছাঃ নাজমা আক্তার। গত ৩ সেপ্টেম্বর ২৫ ইং তারিখে তার ফেসবুক আইডি Nazma Akter  হতে পোস্ট লিখে তিনি জানতে চেয়েছেন গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির মেয়াদ ৩০ মে ২০২৫ তারিখে শেষ। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪৫ দিন আগে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি কেন।

তথ্যবহুল লেখাতে তিনি আরো লেখেন,কমিটির মেয়াদ উত্তীর্ণের সময় পেরিয়েছে ১৫৬ দিন আর ৪৫ দিন পূর্বে নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার কথা যা বিলম্ব হয়েছে। এই দুই মিলিয়ে মোট ২০১ দিনের বিলম্ব যা সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ অবস্থান বলে তার দাবী।

সামাজিক যোগা যোগ মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে সি এন্ড এফ পাড়ার অন্যান্য সদস্যদের মাঝেও এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে কি সংগঠনটির কার্যকরী পরিষদ গঠন নিয়ে কোন জটলা তৈরী হয়েছে। অথবা নির্বাচনকে বানচাল করে পদ আঁকড়ে থাকতে চাচ্ছেন বর্তমান পরিষদ নেতৃবৃন্দ এমন প্রশ্ন?এখন জনমনে।

এ বিষয়ে সংগঠনটির চলমান পরিষদের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে গনমাধ্যমকর্মীদের জানান,ঈদ ও সভাপতির অসুস্থতার কারনে নির্বাচন তারিখ ঘোষণা করতে পারিনি তারা। তবে এজিএম করে কমিটির সময় বৃদ্ধি করা হয়েছে।সংগঠনের সহ-সভাপতি দিয়েও নির্বাচনের তারিখ ঘোষণা করা যেত এমন প্রশ্নের তিনি সদউত্তর দেননী।

নির্বাচন বিলম্ব বিষয়ে সংগঠনটির একাধিক সদস্যের আপত্তি থাকলেও আমলে নিচ্ছেনা চলমান কার্যকারী পরিষদ বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান,ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে গঠিত এসোসিয়েশান কমিটির অধিকাংশ নেতাই অন্তবর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ষোষিত আওয়ামী সংগঠনের।এমনকি কমিটির সাধারণ সম্পাদক লতার পিতা মরহুম হক সাহেব,শার্শা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ বৎসর ধরেই সভাপতির দায়িত্ব পালন করেছেন।তিনি নিজেও একজন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা।

পদ হারানোর ভয়ে চেয়ার আঁকড়ে রাখতে সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের অজুহাত তুলে সময়ক্ষেপনের মাধ্যমে নির্বাচন বানচালের পায়তারা করছে।

সংগঠনটির সাবেক সভাপতি ও স্বজন এন্টার প্রাইজের সত্তাধিকারী মফিজুর রহমান স্বজন বলেন,চলমান পরিষদের মেয়াদকাল শেষ হওয়ায় সংগঠনটির সাধারন সদস্যদের কাস্টমস ও বন্দর কর্তৃক ব্যবসায়িক সৃষ্ট জটিলতার কোন সমাধান দিতে পারছেনা এসোসিয়েশান নেতৃবৃন্দ। এর ফলে সদস্যরা সেবা বঞ্চিত হচ্ছে এটা খুবই দুঃখজনক ও হতাশার। সৃষ্ট জটিলতা এড়িয়ে তিনি দ্রুত এসোসিয়েশান নির্বাচন দাবী করেছেন।

বেনাপোলের প্রবীন সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী আলী কদর এন্ড সন্স এর সত্তাধিকারী জনাব,আলী কদর সাগর যশোর পোস্ট প্রতিনিধিকে বলেন এতিহ্যবাহী সংগঠন বেনাপোল সি এন্ড এজেন্ট এসোসিয়েশানের সুনাম ও গতিশীলতা ধরে রাখতে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরী।

তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে সাধারন সদস্যদের মাঝে বিভাজন দুর করার আহবান জানিয়েছেন।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান