সর্বশেষ খবরঃ

বেনাপোল পৌর কৃষক দলের সভাপতির নামে ধর্ষণ মামলা

বেনাপোল পৌর কৃষক দলের সভাপতির নামে ধর্ষণ মামলা
বেনাপোল পৌর কৃষক দলের সভাপতির নামে ধর্ষণ মামলা

যশোর প্রতিনিধি :: বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা এক ভুক্তভোগী নারী।জসিম বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে যশোর কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন। বাদির টাইপকৃত স্বাক্ষরিত এজাহার গ্রহন পূর্বক ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০২৩ ধারা অনুযায়ী ধারায় মামলা দাখিল করা হয়েছে। যাহার মামলা নং-৮৭ ও তারিখ-২৫/০৪/২৫ইং ।

মামলার এজেহার সূত্রে জানা যায়, জসিমের সঙ্গে তার পাঁচ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়।একপর্যায়ে তা প্রেম ও বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলের ডায়মন্ড হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম।

সর্বশেষ গত ( ২০ এপ্রিল ) শহরের হোটেল শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি। পরবর্তীতে জসিম জানান, তিনি বিয়ে করবেন না এবং টালবাহানা শুরু করেন।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল হাসনাত খান জানান, বৃস্পতিবার( ২৫ এপ্রিল ) ১০ ঘটিকার সময় ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামি জসিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২