সর্বশেষ খবরঃ

বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা

বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা
বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: “ স্মার্ট বেনাপোল পৌরসভা গড়ার অঙ্গীকার,জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” এই প্রত্যয়কে সামনে রেখে দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে  যশোরের বেনাপোল পৌরসভার ২০২৪-২৫ অর্থ বৎসর এর বাজেট ঘোষিত হয়েছে।

রোববার ( ৪ আগস্ট ) সকালে বেনাপোল পৌরসভার সভাকক্ষে, বীর মুত্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তা,এলাকার সূধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ,পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ, বিজিবি,বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা,পৌরসভার ৯টি ওয়ার্ডের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দদের উপস্থিতে  ১৪০ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৭শত ১১টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাসির উদ্দিন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ৮৫,যশোর-১ শার্শার জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

পৌর মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বেনাপোল কাস্টমস কমিশনার জনাব মোঃ আব্দুল হাকিম,স্থানীয় সরকার যশোরের উপ পরিচালক জনাব মোঃ রফিকুল হাসান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, নাভারন সার্কেলের সিনিয়র এ এসপি নিশাত আল নাহিয়ান ও বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোঃ রেজাউল করিম।

এর আগে অতিথিবৃন্দের উত্তরিও ও সন্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করেন মেয়রসহ বর্তমান পৌর পরিষদবর্গ।ঘোষিত বাজেটে পৌর এলাকার রাস্তা,ড্রেন নির্মান,সড়কবাতি সম্প্রসারণ,ফুটপাত নির্মাণসহ দুঃস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই কাজের প্রশিক্ষনের ব্যবস্থা এবং বিনামূল্য সেলাই মেশিন প্রদান,পৌর এলাকার নাগরিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা ও বিনোদনের জন্য পার্ক তৈরী প্রাধান্য পেয়েছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা