সর্বশেষ খবরঃ

বেনাপোলে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

বেনাপোলে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক
বেনাপোলে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলপোর্টথানাধীন বোয়ালিয়া ( পশ্চিম পাড়া )গ্রামে নিজ পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে মোঃ কামালকে (৪২)আটক করেছে পুলিশ।এসময় ভূক্তভোগী গৃহবধু ও তার স্বামী রাজু ( ২৩ )কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাযতে নেওয়া হয়েছে।

শনিবার ( ১২ অক্টোবর ) রাতে এলাকাবাসী ধর্ষক কামালকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্ঠাকালে হাতে নাতে ধরে পুলিশে সোপার্দ করে। সে বোয়ালিয়া গ্রামের ভ্যানচালক মোকলেচের পুত্র।

প্রতিবেশীরা জানান,গৃহবুধু হালিমার বাপের বাড়ী নড়াইল জেলায় ও সে একজন হত-দরিদ্র পরিবারের মেয়ে।গত এক বছর আগে রাজুর বউ চলে যাওয়ায় হালিমাকে দ্বিতীয় বৌমা হিসাবে সংসারে আনেন লম্পট কামাল ও তার পরিবার। কামালের নিজ স্ত্রী ভারতের বোম্বে অবস্থান করায় সে প্রায়ই তার বৌমাকে উত্যক্ত করতো।ছেলে রাজু ইজি বাইক চালানোর সুবাধে দীর্ঘরাতে বাড়ি ফিরত। এ সুযোগে কামাল বৌমাকে নানা প্রকার ভয়-ভিতী দেখিয়ে একাধিকবার জোরপূর্বক অনৈতিক কাজে মিলিত হয়েছে। অসহায় মেয়েটি শ্বশুরের পাশবিকতা সহ্য করতে না পেরে প্রতিবেশী ভাবীকে জানাই।

ভাবীর সহযোগীতায় এলাকাবাসী লম্পট কামালকে ধরার জন্য সন্ধ্যা হতে ওৎ পেতে থাকে। বাসা ফাঁকা থাকার সুযোগে বৌমার ঘরে ঢুকে জড়িয়ে ধরলে এলাকাবাসী তাদেরকে আটকিয়ে পুলিশে খবর দেয়। গ্রামবাসীর মারধরের মুখে সকলের সন্মুখে কামাল তার কুকির্তীর কথা স্বীকার করেছে বলে আরো জানা গেছে। লম্পট কামাল এর আগেও রাজুর প্রথম বউ এর সহিত এ ধরনের কর্মকান্ড করেছে বলে এলাকাবাসী আরো জানাই।

বেনাপোল পোর্টথানার ডিউটি অফিসার এ এস আই জাহিদ গ্রামবাসীর খবরে বোয়ালিয়া গ্রামের অভিযুক্ত লম্পট কামালকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনো মামলা রুজু হয়নি।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন