সর্বশেষ খবরঃ

বেনাপোলে পথচারীদের শরবত খাওয়ালেন শিক্ষার্থীদের সংগঠন “ আলোকিত-৯৭”

বেনাপোলে পথচারীদের শরবত খাওয়ালেন শিক্ষার্থীদের সংগঠন “ আলোকিত-৯৭”
বেনাপোলে পথচারীদের শরবত খাওয়ালেন শিক্ষার্থীদের সংগঠন “ আলোকিত-৯৭”

বেনাপোল প্রতিনিধি :: দেশ জুড়ে গত কয়েকদিনের প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে ওঠেছে। অসহনীয় তাপ,রৌদ্রযন্ত্রণা নিয়ে কর্মক্ষেত্রে ছুঁটছেন নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

এ পরিস্থিতে“বন্ধুত্বের সুতোয় বাঁধিব সাম্য” প্রতিপাদ্যকে ঘীরে গঠিত বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “ আলোকিত-৯৭”সাধারন পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরন করেছেন।

বুধবার( পহেলা মে ) বেনাপোল বাজারস্থ দূর্গাপুর মোড়ে অবস্থান নিয়ে প্রায় ২ হাজার পথচারীকে শরবত খাওয়ান শিক্ষার্থী সংগঠনের সদস্যরা। তাদের এ মানবিক কাজে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সুশীল সমাজ।

সংগঠনটির সাধারন সম্পাদক তৌহিদুর রহমান যশোর পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিনিধিকে জানান,প্রচন্ড তাপদাহে বাজারে চলাচলরত পথচারী ও শ্রমজিবী মানুষের পানি পিপাসার কথা চিন্তা করে আমরা বন্ধু মহলে আলোচনা করি।যেহেতু এটি একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন সেহেতু কোন প্রকার অনুমতি ছাড়াই পথচারীদের পানির তেষ্ঠা লাঘব চেষ্ঠায় নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে শরবত খাওয়ানোর উদ্যেগ গ্রহণ ও তা বাস্তবায়ন করি।

“ আলোকিত-৯৭” সংগঠনের এ ধরনের মহতী উদ্যেগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ