সর্বশেষ খবরঃ

বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারকে জরিমানা

বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারকে জরিমানা
বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারকে জরিমানা

হাসানুজ্জামান :: যশোরের বেনাপোল বাজারস্থ মেসার্স আজিজ মিষ্ঠান্ন ভান্ডারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

বুধবার ( ২০ আগস্ট )সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিস কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিসের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান,ক্যাব সদস্য আব্দুর রাকিব, বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা।

অভিযান কালীন সময়ে প্রতিষ্ঠানে রাখা ফ্রিজে মিষ্টিজাত দ্রব্যের সাথে মাছ রাখা,বোতলজাত পণ্যের গায়ে মোড়ক না থাকা ও পণ্য উৎপাদনের তারিখ এবং মূল্য তালিকা সাদৃশ্য না রাখার মত অনিয়ম পরিলক্ষীত হয় বলে যশোর অফিস সূত্র নিশ্চিত করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা ও ৪৩ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠান মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি আরো জানান।

উল্লেখ্য দীর্ঘদীন ধরে বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারে দুগ্ধজাত পণ্যের মূল্য বেশী নেওয়া ও ওজনে কম দেওয়াসহ,ক্রেতাদের সহিত অশোভন ব্যবহারের অভিযোগ ছিলো ভোক্তা পর্যায়ে।প্রতিষ্ঠানটিতে একাধিকবার অভিযান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনলেও নিয়মনিতীর তোয়াক্কা করে না প্রতিষ্ঠান মালিক আজিজ।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন