সর্বশেষ খবরঃ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়ায় দোয়া অনুষ্ঠান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়ায় দোয়া অনুষ্ঠান
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়ায় দোয়া অনুষ্ঠান

জাকির হোসেন হাওলাদার :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ ইব্রাহিম হাওলাদারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি জেসমিন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার,বি এনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান,উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি হেলেনা বেগম প্রমুখ।

আয়োজকরা জানান,বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ