সর্বশেষ খবরঃ

বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুরে মনোনয়ন পত্র জমা

বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুরে মনোনয়ন পত্র জমা
বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুরে মনোনয়ন পত্র জমা

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুর-৩ ( সদর ) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।

রবিবার ( ২৮ ডিসেম্বর ২০২৫ ) বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট ফরম জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ আলহাজ্ব আবু বকর সিদ্দিক,আখতারুজ্জামান জুয়েল,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,মহিলাদল,শ্রমিকদল,কৃষকদল, ওলামাদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেন,বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী বিপুল ভোটে তিনি জিতবেন। এ পর্যন্ত তিনি ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আমরা আশা করছি এবারো তিনি এই আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি অসুস্থ তার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার