সর্বশেষ খবরঃ

বিজিবি সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

বিজিবি সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
বিজিবি সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি :: বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী ( বিএসএফ ) কর্তৃক  সীমান্তরক্ষী  বিজিবি  সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট যশোর জেলা কমিটি আজ ২৫ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করে।

বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম-উর-রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু।

বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ  বলেন, ভারত আমাদের কেমন বন্ধু? তারা প্রতিনিয়ত সীমান্তে আমাদের হত্যা করছে।

বাণিজ্যে, নদীর পানি বন্টন,আকাশ সাংস্কৃতি তে শোষন করছে। আমার রাস্তা বন্দর মাটি তারা ব্যবহার করছে।কিন্তু আমরা পানির ন্যায্য হিস্যা পাই না। আমার দেশের চ্যানেল ভারতে দেখতে দেয়না। ট্রানজিটের সুযোগ আমরা পাই না।

আমার দেশের রাজনীতি তে সকাল বিকাল নাক গালায়। আমাদের মেয়ে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে এটা কি বন্ধুত্ব? এমন বন্ধুত্ব আমরা চাই না।আমরা পিন্ডির জিঞ্জির ছিঁড়েছিলাম দিল্লির গোলামি বরণ করার জন্য নয়।

দেশ সীমানা,সীমান্ত, জান মালের নিরাপত্তা যদি সরকার না দিতে পারে,তবে পদত্যাগ করুক। ভারতের গোলামি দেশবাসী মেনে নেবে না। অবিলম্বে রইসউদ্দিন হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আশা করছি এবং ভারতকে ক্ষমা চাওয়ার দাবি করছি।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা