এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন কার্গো জব্দ এবং একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি।
শনিবার ( ১১ জুলাই ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি বালু উত্তোলন কার্গোজব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
তাৎক্ষনিক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ধৃত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে মুক্তি দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনের পাশাপাশি রাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost