
যশোর প্রতিনিধি :: যশোরে বাস চাপায় আব্দুল করিম ( ২৮ ) নামের এক যুবকের করুণ মৃত্যু ঘটেছে। নিহত যশোর সদর উপজেলার খাজুরা বেলতলা গ্রামের শাহাজাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে ব্যাক্তিগত কাজে মোটরসাইকেল যোগে তারা খাজুরা হতে রওনা হয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। সাগর মোটর সাইকেল চালাচ্ছিলেন ও নিহত আব্দুল করিম তার পিছনে বসে ছিলেন।
পথিমধ্যে হাশিমপুর এলাকায় পৌঁছালে ঢাকা হতে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই করিমের মৃত্যু হয় ও চালক মোটরসাইকেল নিয়ে দূরে সটকে সড়কে পড়ে যায়।
কোতয়ালী থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তাজুল ইসলাম সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost