সর্বশেষ খবরঃ

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মোঃ সিবাগতুল্লাহ রিজবী ( ১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর পুত্র।

বুধবার ( ১ মে ) রাত ৩টায় বৈলছড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড় সংলগ্ন লিচুবাগানে বন্যহাতির আক্রমণে ওই কিশোরের মৃত্যু হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস পূর্ব-বৈলছড়ী ৩ নম্বর ওয়ার্ডের নুইন্না পুকুর পাড় এলাকায় একটি মুদির দোকানে চাকরি করেন। ঘটনার দিন রাত ২টার দিকে লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে তাড়াতে গেলে আক্রমণে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুত্বর হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু হয়।

বৈলছড়ী ইউপি চেয়ারম্যান মোঃ কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে পূর্ব বৈলছড়ী পাহাড়ী এলাকায় একটি হাতি লোকালয়ে লিচুবাগানে প্রবেশ করে। হাতি আসার খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতি শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে রিজভীকে।

বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন