সর্বশেষ খবরঃ

বন বিভাগের অভিযানে শ্যামনগরে ৬০০ কেজি নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার

বন বিভাগের অভিযানে শ্যামনগরে ৬০০ কেজি নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার
বন বিভাগের অভিযানে শ্যামনগরে ৬০০ কেজি নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকা থেকে ৬০০ কেজি নিষিদ্ধ কাঁকড়া একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। এ সময় অবৈধভাবে আহরণ ও পরিবহনের অভিযোগে গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ সরদারের ছেলে এয়াকুপ আলী সরদার( ৬০)কে আটক করতে সক্ষম হয় বনবিভাগ।

বন বিভাগের সূত্রে জানা যায়, মঙ্গলবার( ১৬ জুলাই )গভীর রাতে বুড়িগোয়ালিনী স্টেশনের অধীনস্ত সুন্দরবনের কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা বলেন, “নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সুন্দরবন রক্ষায় বন বিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে। তবে নানা কৌশলে কিছু অসাধু ব্যক্তি এখনো সুন্দরবনের প্রাণ ও সম্পদ লুটে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের