সর্বশেষ খবরঃ

ফেসবুকে নিউজ শেয়ার করায় শার্শায় যুবককে মারধর

ফেসবুকে নিউজ শেয়ার করায় শার্শায় যুবককে মারধর
ছবি সংগৃহীত

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদ শেয়ার করায় আশরাফুল আলম (৩০) নামের যুবককে মারধর করেছে এলাকার চিহিন্ত সুদ ব্যবসায়ী মিজানের সাঙ্গপাঙ্গরা।

শনিবার ( ১৯ই আগষ্ট ) রাত ১০ ঘটিকায় উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী হামলার ঘটনা জানিয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত পূর্বক অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সদর আলীর পুত্র ভূক্তভোগী আশারাফুল জানান,গত ১৫ই আগষ্ট দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকায় ” সুদ ব্যবসায়ী মিজানের ফাঁদে পড়ে নিঃস্ব গোড়পাড়ার বহু পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা আমার দৃষ্টিগোচর হয় এবং সংবাদটি আমি আমার ফেসবুকে শেয়ার করি।

এরই জের ধরে শনিবার রাতে গোড়পাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মিজানের বাড়ির সামনে পৌছাইলে, আগ থেকে ওৎ পেতে বসে থাকে মিজান তার ভাই আমিনুর,মহিনুর এবং তার ছেলে হাসান আমার গতিরোধ করে। আমি কেন নিউজ শেয়ার দিয়েছি জানতে চেয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে আমাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান মুঠোফোনে জানান,আমরা তাকে বাড়িতে ডেকে নিউজ শেয়ার করার কারন জানতে চাই। কথা না বলায় ২/ ১ টা চর থাপ্পড় মারা হয়েছে।

আশরাফুলকে মারধরের বিষয়ে স্থানীয়রা জানান, মিজান ওয়ার্ড যুবলীগের সভাপতি হওয়ায় এলাকায় প্রভাব খাটিয়ে সুদকারবারীতে জড়িত। মিজান নাপিত থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনেগেছে। তার পরিবারের সদস্যরা দুষ্কৃতি প্রকৃতির। এলাকায় আধিপত্য বিস্তার চেষ্ঠায় নানা উৎশৃঙ্খল কর্মকান্ডে জড়িত। মারধরের ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা