সর্বশেষ খবরঃ

ফুলের রাজধানী খ্যাত গদখালীতে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু

ফুলের রাজধানী খ্যাত গদখালীতে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু
ফুলের রাজধানী খ্যাত গদখালীতে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু

যশোর প্রতিনিধি ::  যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এবারের মেলায়  ফুলচাষী ও ফুল ব্যবসায়ীরা অংশ নেয়।

বুধবার ( ৩১ জানুয়ারি ) গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এই উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ( ডিসি ) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। মেলায় ১৪টি স্টলে এ অঞ্চলের বিভিন্ন পণ্য ব্রান্ডিং করা হয়েছে।দর্শনার্থীরা সেখান থেকে পণ্য কিনেন ও ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,মানুষ যেমন কক্সবাজার, সিলেট, বান্দরবান,রাঙামাটি বেড়াতে যায়। এমনিভাবে মানুষ যশোরেও বেড়াতে আসবে। পর্যটক আসার মতো অনেক কিছুই রয়েছে যশোরে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান,সহকারী পুলিশ সুপার ( নাভারণ সার্কেল ) নিশাত আল-নাহিয়ান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদুল আলম,থানা অফিসার ইনচার্জ (ওসি ) কামাল হোসেন ভূঁইয়া।

স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।চাষীদের মধ্যে বক্তব্য রাখেন যশোর ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম ও নারী উদ্যোক্তা সাজেদা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উৎসব চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া লালন একাডেমি সঙ্গীত পরিবেশন করেন।এছাড়া বিভিন্ন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া