সর্বশেষ খবরঃ

ফরিদপুরে সিসা ব্রয়লার বিস্ফোরণে তিন শ্রমিক আহত

ফরিদপুরে সিসা ব্রয়লার বিস্ফোরণে তিন শ্রমিক আহত
ফরিদপুরে সিসা ব্রয়লার বিস্ফোরণে তিন শ্রমিক আহত

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত সিসা ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই বিস্ফোরনে একাধিক আহতের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

বৃহস্পতিবার তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।পরে তাদের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের পুত্র মোঃ সাহাবুদ্দিন সরদার ( ৩০),বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের পুত্র মোঃ ফারুক শেখ (৩২), চাঁদপুর গ্রামের কামরুল শেখের পুত্র বিপ্লব (৪৫)। এদের মধ্যে মোঃ ফারুক শেখ ও বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান,ব্যাটারি কারখানা থেকে বড় ধরনের আওয়াজ তারা পান। একই সাথে ধোঁয়া দেখতে পান। তবে ভিতরে প্রবেশ না করার কারণে জানতে পারিনি কি ধরনের ক্ষতি হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ তারিকুল ইসলাম জানান মধুখালীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আমাদের কাছে তিনজন রোগী আসে।তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক।

উল্লেখ্য,ফরিদপুরের মধুখালীতে অবস্থিত এই সীসা ব্যাটারি কারখানা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর। নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা এই ব্যাটারী কারখানা পরিচালিত করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের