সর্বশেষ খবরঃ

ফরিদপুরে বিএনপি ও জায়ামাত সমর্থকদের সংঘর্ষে বাড়ি ভাংচুর

ফরিদপুরে বিএনপি ও জায়ামাত সমর্থকদের সংঘর্ষে বাড়ি ভাংচুর
ফরিদপুরে বিএনপি ও জায়ামাত সমর্থকদের সংঘর্ষে বাড়ি ভাংচুর

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি ও জায়ামাত নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষচলাকালে বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। রবিবার ( ১৬ মার্চ ) সন্ধ্যায় উপজেলা সদরের বাগবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে, দেনা-পাওনা নিয়ে রবিবার সন্ধ্যার আগে স্থানীয় সালথা বাজারে সাবেক সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুববরের সমর্থক হারুন মাতুব্বারের সঙ্গে জামায়াত নেতা জাহাঙ্গীর মোল্যার সমর্থক আফতাব মৃধার কথা কাটাকাটি হয়।

পরে আফতাব মৃধা বাগবাড়ি একটি দোকানের সামনে গেলে হারুন মাতুব্বর ঢাল কাতরা নিয়ে তাকে ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়। এ সময় জাহাঙ্গীরের সমর্থকদের কয়েক বাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জামায়েতে ইসলামের নেতা জাহাঙ্গীর মোল্যা বলেন, ‘আধিপত্য বিস্তারের লক্ষে কিছুদিন আগে আছাদ মাতুববর এলাকার লোকজনদের ডাকে।কিন্তু আমার পক্ষের কিছু লোক উপস্থিত হয়নি বলে সে ক্ষিপ্ত হয়। গত ২৯ অক্টোবর আমার একটি প্রোগ্রামে এলাকার লোক আসলে আছাদ তাদের নিষেধ করে। এরই মধ্যে আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতা দেখানোর জন্য আমার পক্ষের লোকজনের উপর হামলা করে ১০টি বাড়ি ঘর ভাঙচুর করেছে।

এদিকে বিএনপি নেতা আছাদ মাতুব্বর বলেন, ‘জামায়েতের নেতা জাহাঙ্গীর মোল্যা আমার বিরুদ্ধে সব মিথ্যা বলেছে। জাহাঙ্গীর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় প্রভাব বিস্তারের জন্য ঝামেলা সৃষ্টি করছে। আমি কোনো ঝামেলার পক্ষে না। ঘটনার সময় আমি সালথা কলেজে ছাত্রদলের ইফতার মাহফিলে ছিলাম। খবর পেয়ে থানায় ফোন দেই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য।

পরে জানতে পারি বাগবাড়ী দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মাওলানা হারুন মাতুববর ঢাল-কাতরা নিয়ে তুরাফ মৃধার ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষ বেধে যায়। তিন চারটি বাড়ির বেড়া কেটে ফেলে তারা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন এলাকা শান্ত আছে। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা