সর্বশেষ খবরঃ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত
প্রতিকী ছবি

মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর )জেলা প্রতিনিধি ::জেলার একটি রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ( ০৭ জানুয়ারি )বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয়।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে।এ সময় ওই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই ) বাকি বিল্লাহ এই প্রতিবেদককে বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কোতোয়ালি থানা আইনি ব্যবস্থা নিচ্ছে।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ