সর্বশেষ খবরঃ

প্রেমের টানে চীন থেকে দিনাজপুরে ছুটে এলো ইয়ং

প্রেমের টানে চীন থেকে দিনাজপুরে ছুটে এলো ইয়ং
প্রেমের টানে চীন থেকে দিনাজপুরে ছুটে এলো ইয়ং

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি ::প্রেম মানে না দেশ,জাতি বা সীমানার বাঁধা। আর সেই কথাই যেন প্রমাণ করলেন চীনের তরুণ ইয়ং সং সং( ২৬) এবং বাংলাদেশের তরুণী সুরভী আক্তার( ১৯)। দীর্ঘ এক বছরের অনলাইন প্রেম এবার রূপ নিচ্ছে বিয়ের বন্ধনে।

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রাম এখন সরগরম। খবর ছড়িয়ে পড়তেই প্রেমিককে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে সুরভীর বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। বাবা মৃত ইউয়ান সিকি, মা লিউ ফেনহং। অন্যদিকে, সুরভী অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিনী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে সুরভী ছোট।

তাদের পরিচয় হয়েছিল প্রায় এক বছর আগে,ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপের মাধ্যমে। আলাপ থেকে বন্ধুত্ব,আর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর সম্পর্ক। সেই টানে ইয়ং সং সং ৪ আগস্ট চীন থেকে ছুটে আসেন বাংলাদেশে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় পৌঁছান প্রিয়তমার বাড়িতে।

সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন,চীনা যুবকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই গ্রামে বেজে উঠবে বিয়ের সানাই।প্রেমের এই গল্প যেন সিনেমারই গল্প।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন