এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ জুন ) বিকালে প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামালের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন থানা মাদ্রাসার মুহতামিম উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, কার্য নির্বাহী সদস্য আবু সাঈদ,সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওছার,সাবেক উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুল রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান,আসাদুজ্জামান লিটন,আরিফুজ্জামান আরিফ,আলমগীর হায়দার, উৎপল কুমার,সুলতান শাহাজাহান, হোসাইন বিন আত্তাব, আব্দুল আহাদ প্রমুখ।
সভাপতি তার বক্তব্য বলেন,প্রয়াত সাংবাদিক আনোয়ার হোসেন,শেখ আনিস,আবুল হোসেন,আবুল কালাম,নুরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা ও তুলশী দাস এর বিদায়ী আত্মার শান্তি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost