সর্বশেষ খবরঃ

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ঋষি সুনাক

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ঋষি সুনাক
ছবি সংগৃহীত

বিদায়ী ভাষণের পর রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঋষি সুনাক। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছে। এখন থেকে সুনাক হয়ে গেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটেনের স্থানীয় সময় সকাল পৌনে এগারোটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে বিদায়ী ভাষণ দেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানে তিনি নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিজ দল কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দেন।

এসময় সুনাক বলেন, সবার আগে আমি বলতে চাই, ‘আমি দুঃখিত’। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের দায় স্বীকার করছি।

ভাষণের পর স্ত্রী অক্ষতা মূর্তির হাত ধরে ১০ নং ডাউনিং স্ট্রিট ছেড়ে বাকিংহাম প্যালেসের উদ্দেশে গাড়িতে ওঠেন সুনাক। প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে   তিনি।

ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির কাছে বিশাল ব্যাবধানে হারে সুনাকের কনজারভেটিভ পার্টি। ফলে এখন নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন স্যার কিয়ের স্টারমার।

যুক্তরাজ্যে মোট নির্বাচনী আসন ৬৫০ টি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। এখন পর্যন্ত ঘোষিত ৬৪৮ আসনের ফলাফলে স্টারমারের লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। সুনাকের দল পেয়েছে মাত্র ১২১ আসন। ফলে পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত।

খবর সূত্র: বিবিসি।

আরো খবর

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা