মাহমুদুল হাসান
শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের মৃত এতবার মোড়লের ছেলে মোঃ গোলাম রহমানের ( ৬০) বিরুদ্ধে সাবেক স্ত্রী কে ফেরাতে বা বশ করতে একাধিক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ মিলেছে|গোলাম শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের মৃত এদবারের ছেলে|
সাতক্ষীরা জেলার উত্তর কাঠিয়া গ্রামের মৃত বাকের আলীর ছেলে সুরত আলীর( ৮০) দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীকে কষ্ট দেওয়া ও আর্থিক প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা দায়ের করে চলছে নারী লোভি গোলাম| সে একজন প্রতারক ও ধুরুন্ধর ব্যাক্তি|
গত ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে শার্শা থানার এস আই মামুনকে মোটা অঙ্কের টাকা ঘুস দিয়ে মিথ্যা অপহরণ মামলার আসামী বানিয়ে তার কন্যা মোছাঃ সামসুন্নাহার (৩৪)কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে| সামসুন্নাহার একই গ্রামের ভ্যান চালক আসাদুলের স্ত্রী এবং বর্তমানে সে মিথ্যা মামলায় কারা ভোগ করছেন|
সুরত আলী আরো জানান,গোলামের সহিত বিগত ২০২২ইং সালে তাহার কন্যা সামসুন্নাহারের বিবাহ হয়| বিবাহের পর হতে গোলাম নানা ভাবে আমার মেয়েকে শারিরিক নির্যাতন করতে থাকলে আমি আইন অনুয়ায়ী তাদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আমার মেয়েকে অন্যত্র বিবাহ দিই| গোলাম তালাকপ্রাপ্ত হওয়ার পরপরই আমার মেয়ের নামে একটি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে যা এখনো চলমান আছে| অভিযোগ বিষয়ে জানতে গোলোমের মুঠো ফোনে কল করলে সাংবাদিক পরিচয়ে কল কেটে দেওয়ায় বক্তব্য জানা যাইনী।
অপহরণ মামলার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা জানান,বাদী গোলাম হোসেন কর্তৃক ২০/৪/২০২৬ ইং তারিখে দায়েরকৃত শার্শা থানার মামলা নং-২৯ এবং ২নং আসামী শামসুন্নাহার|
ষড়যন্ত্রমূলক মামলার সত্যতা অনুসন্ধানে মামলার এজাহারে নাম উল্লেখ থাকা গোলাম রহমানের বোন মোছাঃ মাজেদা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ মামলার আসামী কারা আমি তা জানিনা| আসামী সামসুন্নাহারকে আমি চিনিনা|
বিষয়টি নিয়ে মামলার বাদী গোলাম রহমানের প্রতিবেশীসহ স্থানীয় একাধিক ব্যাক্তির সাথে কথা বললে তাহারা জানাই,গোলাম একজন মামলাবাজ ও কলহপ্রিয় লোক| একাধিক বিবাহসহ লম্পট প্রকৃতির লোক গোলাম| তার আপন বোন,ভাইজী জামাইসহ অন্যান্যদের নামেও একাধিকবার ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে বলে শুনেছি| এলাকায় সুদের ব্যবসায় গোলামের সমাপকৃক্ততার গুঞ্জন রয়েছে|
কন্যা শামনুন্নাহারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার সুষ্ট তদন্ত চেয়ে ভুক্তভোগী পিতা সুরত আলী মামলাবাজ গোলামের হাত থেকে পরিত্রান পেতে সমাজের ক্ষমতাবানদের সহায়তা চেয়েছেন|
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost