সর্বশেষ খবরঃ

পূজা চেরীর জন্মদিনেই তাকে অ্যাকনল প্রডাক্টের শুভেচ্ছাদূতের ঘোষণা

পূজা চেরীর জন্মদিনেই তাকে অ্যাকনল প্রডাক্টের শুভেচ্ছাদূতের ঘোষণা
পূজা চেরীর জন্মদিনেই তাকে অ্যাকনল প্রডাক্টের শুভেচ্ছাদূতের ঘোষণা

চিত্রনায়িকা পূজা চেরীর জন্মদিন ২০ আগস্ট। এবার মা ছাড়া প্রথম জন্মদিন কাটালেন। দিনের প্রথম প্রহর থেকে ভীষণ সাদামাটাভাবে দিনটি কাটিয়েছেন। তবে জন্মদিনের সন্ধ্যায় বিশেষ সারপ্রাইজ পেয়েছেন।

তিনি অথেনটিক কসমেটিকস এন্ড হোম কেয়ার রিমার্ক কোম্পানির অ্যাকনল প্রডাক্টের শুভেচ্ছাদূত। কোম্পানির পক্ষ থেকে তাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়া হয়।

দিনভর শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ধরণের উইশ পেয়েছেন পূজা চেরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা তাকে নিয়ে পোস্ট করেছেন। তবে সন্ধ্যায় চমকে গেছেন রিমার্ক পরিবারের পক্ষ থেকে জন্মদিনের কেক পেয়ে।

পূজা বলেন, ‘শুভাকাঙ্ক্ষীরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ফ্যানদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। তবে রিমার্ক হারল্যান কোম্পানি থেকে আমার জন্মদিন সেলিব্রেট করেছে, এতে বেশ সারপ্রাইজড হয়েছি। কোনও প্রতিষ্ঠান সাধারণত এভাবে শুভেচ্ছাদূতের জন্মদিন পালন করে না। এতকিছুর মধ্যেও মায়ের জন্য মনটা খারাপ ছিল। তাকে ছাড়া জন্মদিন কাটছে। আমার বিশ্বাস তার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে।’

জন্মদিনে প্রত্যেকেরই এক বা একাধিক চাওয়া থাকে। পূজার চাওয়া কী? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, চাওয়া তো আছেই। তবে আমি আগেই বলতে চাই না। কারণ, যেটা চাই বলে দিলে নজর লেগে যাবে। যদি সেটা পরে পূরণ না হয় তবে খারাপ লাগবে। কথায় বলে, আকাশে চাঁদ উঠলে মানুষ ঠিকই দেখে। আমার চাওয়াটা যখন পূরণ হবে সবাই জানতে পারবে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন