সর্বশেষ খবরঃ

“পুলিশ কর্তৃক হত্যার” দাবী তুলে সিজু হত্যাকাণ্ডে গাইবান্ধায় মানববন্ধন

“পুলিশ কর্তৃক হত্যার” দাবী তুলে সিজু হত্যাকাণ্ডে গাইবান্ধায় মানববন্ধন
“পুলিশ কর্তৃক হত্যার” দাবী তুলে সিজু হত্যাকাণ্ডে গাইবান্ধায় মানববন্ধন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: সাঘাটা থানার ভেতরে সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত শনিবার ( ২৬ জুলাই ) বিকেল ৫ টার দিকে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ থানায় গিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে জনগণ বিচার পাবে কোথায়?” তারা অভিযোগ করেন, সিজু মিয়া থানায় গেলে তাকে হ|ত্যা করা হয়,অথচ পুলিশ বলছে এটি ‘মানসিক ভারসাম্যহীন ’। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা, অবিলম্বে হত্যার সঠিক তদন্ত, জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য,পুলিশের পক্ষ থেকে জানানো হয় সিজু মিয়া মোবাইল হারানোর জিডি করতে গিয়ে সাঘাটা থানায় গেলে রহস্যজনকভাবে কর্তব্যরত পুলিশের উপর এলো পাতারি ছুরি কাঘাত করে পালিয়ে যাবার সময় পুকুরে লাফ দেয় সিজু। এক দিন পড়ে পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি টিম ।পরিবারের দাবি,এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার