সর্বশেষ খবরঃ

পুকুরের পানিতে ডুবে চরফ্যাশনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পুকুরের পানিতে ডুবে চরফ্যাশনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রতিকী ছবি ( সংগৃহগীত )

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের শশীভূষণে পুকুরের পানিতে ডুবে শাকিব (৭) ও রিয়াজ (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

রোববার ( ১৭ এপ্রিল ) দুপুরের দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিযনের ৮ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিদ মাঝির ছেলে শাকিল ও একই বাড়ির ছালাউদ্দিনের ছেলে রিয়াজ।

পুলিশ ও জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানায়, শাকিল ও রিয়াজ দুপুরে দিকে উঠানে খেলা করছিল। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। আশপাশে সন্ধান না পেয়ে বাড়ির দক্ষিণ পুকুরে নেমে তাদের সন্ধান করেন। ওই পুকুরের পানিতে তাদের মৃত্যু অবস্থায় পাওয়া যায়। শিশু দুটির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন