শার্শা প্রতিনিধি :: বেনাপোল পোর্টথানাধীন বোয়ালিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর হামলায় সাইফুল ইসলাম (২৭) নামের এক সেলুন ব্যবসায়ী গুরতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার ( ১১ এপ্রিল ) রাতে নারায়নপুর গ্রামের রহমত হুজুরের দোকানের সামনে এই সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। সাইফুল বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আমজাদ ইসলামের ছেলে।
হামলার ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামের ছোট ভাই গণমাধ্যমকর্মীদের জানান,বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আশরাফুলের ছেলে উজ্জ্বল( ২৪) কিশোর গ্যাং এর প্রধান ও একাধিক মামলার আসামী। শনিবার দুপুরে আমার ভাই উজ্জ্বলের কাছে পাওনা টাকা চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে আমার ভাইকে গালিগালাজ করে তাড়িয়ে দেই।
পরক্ষনে সে তার বাহিনীর সদস্য একই গ্রামের খায়ের ইসলামের ছেলে আশানুর,শাহাজানেরছেলে সুমন,আমিনুরসহ উঠতি বয়সি অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে নিয়ে আমাদের বাড়িতে ঢুকে টাকা চাওয়ার কারনে আমার ভাইকে মারতে থাকে। আমি বাধা দিলে তারা আমাকেউ মারধর করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে আমার ভাইকে খুন করার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।
তাৎক্ষনিক আমি ৯৯৯এ কল করে বিষয়টি জানালে,আমাদেরকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়।এরপর রাতে আমার ভাই বাজারে যাওয়ার পথে আগ হতে ওৎ পেতে থাকা উজ্জ্বল ও তার কিশোর গ্যাং এর সদস্যরা আমার ভাই এর উপর হামলা চালিয়ে লোহার রড,হাতুড়ি,টর্চলাইট ও কাঠের লাঠি দ্বারা বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। ভাই এর সাথে থাকা বন্ধু মইদুলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কিশোর গ্যাং এর সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে সাইফুল শার্শা উপজেলা চিকিৎসা কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
উজ্জ্বলের নেতৃত্বে গড়ে ওঠা কিশোং গ্যাং এর অপরাধমূলক কর্মকান্ডের সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া গ্রামের একাধিক গ্রামবাসী জানান,বর্তমানে এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চাঁদাবাজী,মাদককারবারী ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost