
আঃ খালেক মন্ডল :: বিএনপির ডাকা হরতাল সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকায় বাস-ট্রাকসহ ৪টি যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা।এতে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্নের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশ-র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে পিছু হটে হরতাল সমর্থনকারীরা।
থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost