সর্বশেষ খবরঃ

পত্নীতলায় যুবতীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার-২

পত্নীতলায় যুবতীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার-২
প্রতিকী ছবি

রবিউল ইসলাম,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:: নওগাঁর পত্নীতলায় দিবর ইউনিয়নের ঐতিহাসিক দিবর দিঘী এলাকায় এক যুবতী ( ২০) কে আমবাগানের মধ্যে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে রবিবার ( ২৩ জুলাই ) কোর্টে প্রেরন করেছে।গ্রেপ্তারকৃতরা হলো দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০) এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায় শনিবার ( ২২ জুলাই ) সকাল সাড়ে এগারো টার দিকে ভিকটিম তার প্রেমিক মোঃ সবুজ রানা ( ২৫) পিতাঃ অজ্ঞতানামা সাঃ কুটইল দুইজন একসাথে দিবর দিঘিতে আম বাগানে ঘোড়ার সময় আসামী দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম তাদের দুজনের নাম ঠিকানা জিজ্ঞেস করে।

ঐ সময় ভিকটিম এর প্রেমিক সবুজ রানা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই সুযোগে কামরুজ্জামান এবং তার বন্ধু সহযোগী আসাদুল এর সহযোগিতায় ভিকটিমকে দিবর দীঘিতে আম বাগানে ভিতরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে মর্মে জানা যায়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) পলাশ চন্দ্র দেব বলেন এ বিষয়ে থানায় ধষর্ণ মামলা রুজু হয়েছে দুজন আসামীকে গ্রেপ্তার করে আজ রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী