সর্বশেষ খবরঃ

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খালে পড়ে ৪ জন নিহত

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খালে পড়ে ৪ জন নিহত
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খালে পড়ে ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় খালে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছে। শনিবার (৪ মে ) ভোরে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মোঃ রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০), লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের একজন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রুহুল আমিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও অটোরিকশাটি খালে পড়ে যায়। এতে অটোরিকশাচালকসহ ৪ জন নিহত হয়।

ওসি আরও বলেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনো খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের