সর্বশেষ খবরঃ

নোয়াখালীতে চলন্ত ট্রেনে হামলা

নোয়াখালীতে চলন্ত ট্রেনে হামলা
নোয়াখালীতে চলন্ত ট্রেনে হামলা

মোঃ হানিফ উদ্দিন সাকিব ( নোয়াখালী )জেলা প্রতিনিধি :: নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ( ৩ জুলাই ) রাত ৯টা ৭ মিনিটের দিকে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এই হামলার ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক এই হামলার কোনো কারণ জানাতে পারেনি।

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়,বুধবার বিকেল ৩টা ১০মিনিটে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সোনাইমুড়ীর আউটার সিগন্যানে পৌঁছালে চলন্ত ট্রেনের একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ক বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে জানালার পাশে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবু ছায়েদ জানান, চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি শুনেছি। খবর পেয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী