সর্বশেষ খবরঃ

নিজ এলাকায় অবরুদ্ধ গণঅধিকার পরিষদের সভাপতি নুর

নিজ এলাকায় অবরুদ্ধ গণঅধিকার পরিষদের সভাপতি নুর
নিজ এলাকায় অবরুদ্ধ গণঅধিকার পরিষদের সভাপতি নুর

বিশেষ প্রতিবেদক :: নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ( ১২ জুন )রাত ১১টার দিকে এই নেতা তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা শুনে সেনাবাহিনী সেখানে যাওয়ার অনেক পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার তিন ঘণ্টার মাথায় রাত ১টার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নুরুল হক পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন।

নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোষ্টে উল্লেখ করেন,গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি ( ছটকা ),লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এ সময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, নুরুল হক নুর এলাকায় অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ ছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন। তাছাড়া বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছেন। এইসব উসকানিমূলক বক্তব্যের কারণে স্থানীয়রা লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন।

তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। ভিপি নুর অবরুদ্ধ হওয়ার বিষয়টি জেনে আমি সেনাবাহিনী এবং পুলিশ-প্রশাসনকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছি। আমি চাই গলাচিপা উপজেলার পরিবেশ শান্ত এবং সুশৃঙ্খল থাকুক।

নুরের সঙ্গে থাকা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক খায়রুল আমীন জানান, ঘটনার কিছুক্ষণ পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পাতাবুনিয়া বাজারে বাসিয়ে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা বাসিয়ে রাখার পর সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে নুর ও তাদের গলাচিপা এলাকা ত্যাগ করে পটুয়াখালী জেলা শহরে যেতে অনুরোধ জানান।

তিনি আরও জানান, এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা না পেয়ে গলাচিপা ডাক বাংলোতে রাত্রী যাপনের উদ্দেশে চলে যান।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন