সর্বশেষ খবরঃ

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত-৬

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত-৬
ছবি সংগৃহীত

নিউইয়র্কের হাডসন নদীর ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ( ১০ এপ্রিল )বিকালে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে,হেলিকপ্টারটি পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, নিউজার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দ্রুতই জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলেই চারজন মারা যান। বাকি দুজন মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এদিকে,হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ