সর্বশেষ খবরঃ

নাটোরের ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নাটোরের ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: নাটোরে শহরের এক ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম নুসরাত জাহান মারিয়া বৈশাখী ( ১৮)।  বৈশাখী জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

ভালো কলেজে চান্স পাওয়ার জন্য শহরের ম্যাচে থাকতেন।বৈশাখী জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় বলেও জানা গেছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার ( ৩০ মার্চ ) রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাফসা ছাত্রী নিবাসের মালিক আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা তাকে ফোন দিয়ে বলে বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে। রুম থেকে তারা বৈশাখীর কোনো সাড়াশব্দ পাচ্ছে না। এরপর তিনি বৈশাখীর পরিবার ও থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ছাত্রী নিবাসে এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রুমের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। বৈশাখীর লাশ তার ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন