সর্বশেষ খবরঃ

নাটোরে পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় যুবক কারাগারে

নাটোরেপরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় যুবক কারাগারে
নাটোরেপরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় যুবক কারাগারে

স্টাফ রিপোর্টার :: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়াএলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ওই ঘটনায় গ্রেফতার এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক ( তদন্ত ) সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর মা জানান, রবিবার ( ২১ নভেম্বর ) সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। বাড়ির কাছেই তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ‘আমার মুখে অ্যাসিড মেরেছে’ বলে চিৎকার দিয়ে ঐ তরুণী বাড়িতে ঢোকে। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠান চিকিৎসক।

এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ভুক্তভেগীকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে দু’চোখে কিছু দেখতে পাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখমণ্ডলের সামনের অংশ শতভাগ পুড়ে গেছে। ডাক্তাররা তার চিকিৎসার পাশাপাশি তাকে অবজারভেশনে রেখেছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা সাদাত বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ। পরে ভুক্তভেগীর বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই আসামিকে সোমবার ( ২২ নভেম্বর ) আদালতে পাঠানো হয়।শুনানি শেষে ওই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন