সর্বশেষ খবরঃ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ( এনডিএ )। রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে সাড়া দিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ জুন ) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার ( ৬ জুন ) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল শুরু হয়ে সাত দফায় ভারতের ১৮তম সাধারণ নির্বাচন শেষ হয় ১ জুন। মঙ্গলবার ( ৪ জুন ) ঘোষিত ফলাফলে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ( এনডিএ ) ২৯৩টি আসন জিতেছে,যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে ২০টিরও বেশি। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে মোট ২০২টি আসন।

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাওয়া নরেন্দ্র মোদিকে এরই মধ্যে ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ( ৫ জুন ) সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।এ সময় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন।

এ সময় শেখ হাসিনা বলেন,আপনার ( নরেন্দ্র মোদি ) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার