সর্বশেষ খবরঃ

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার :: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাছানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ( ২৮ মে ) রাত ১২টার দিকে মেহেরপাড়ার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ’র সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাইদ হাসান পাপ্পু ( ৩৮ ) নামে তার এক সহযোগী।

নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, ভগিরথপুরে অবস্থিত তার ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনিসহ বেশ কয়েকজন। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ করে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নরসিংদীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩