সর্বশেষ খবরঃ

নবজাতককে হাসপাতালে ফেলে পালিয়েছেন মা

নবজাতককে হাসপাতালে ফেলে পালিয়েছেন মা
ছবি সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর ) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার শেষ বিকেলে ১৩ দিন বয়সী নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন ওই নারী। রাত ৮টার দিকে নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় সেবিকারা নবজাতককে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিনের হেফাজতে রাখেন।

শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবক তানিয়া ও শিরিনা জানান,সন্ধ্যায় বুকের দুধ পানি করিয়ে নবজাতককে ঘুম পাড়ান ওই মা। পরে দোতলা থেকে নিচে একটু কাজ আছে বলে চলে যান তিনি।এসময় তিনি তার নবজাতককে দেখে রাখতে বলেন। কিছুক্ষণ পরে ওই নবজাতকের ঘুম ভাঙলে কান্নাকাটি শুরু করে। পরে পুরো হাসাপাতালে খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাইনি।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) ডাঃ জে এইচ খান লেলিন বলেন, অভাবের তাড়না বা অন্য কোনো কারণে হয়তো ওই নবজাতককে রেখে তার মা পালিয়েছেন। আমরা নবজাতককে অন্য সিজারের রোগীর মাধ্যমে দুধ পানের ব্যবস্থা করেছি। বর্তমানে শিশুটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আলী আহম্মদ বলেন, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়া হবে।

আরো খবর

ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা