সর্বশেষ খবরঃ

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার :: নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত। নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির ( ৪৮ ) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন।

এঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ( ২৭ এপ্রিল ) উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং উভয় যানবাহন জব্দ করে।

তুলরামপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( টিএসআই ) মোঃ লিয়াকত হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি