প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
নড়াইলে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১

উজ্জ্বল রায় ( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ একজন আটক নড়াইলের কালিয়া উপজেলায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। আটককৃত খবির মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।
বুধবার ( ৮ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে র্যাব-৬ হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করে।র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬ সূত্রে জানা যায়,বুধবার গোপন সংবাদ পেয়ে র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্যাকে আটক করা করব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আটক খবির মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ইদ্রিস আলী বলেন, র্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে আটকের ঘটনা শুনেছি। তবে এখনো থানায় আসামি হস্তান্তর করা হয়নি। আসামিকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost