সর্বশেষ খবরঃ

নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

উজ্জ্বল রায় ( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইলে মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা ( ১৫ ) নামে এক মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছেন। রোববার( ৭ সেপ্টেম্বর ) বিকেলে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিম মোল্যা উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে,রোববার বিকেলে জসিম মোল্যা নামে ওই কিশোর হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে আসছিলেন। পতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির সঙ্গে জসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জসিম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন,বিকেলে এক্সিডেন্ট হয়। পরে খুলনা নেওয়ার পথে ছেলেটি মারা যায়।এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ