সর্বশেষ খবরঃ

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে বিজয় কর্মকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১৫ আগস্ট ) বিকেল ৫টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজয় কর্মকার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসু কর্মকারের ছেলে। তিনি স্থানীয় মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে বিজয় কর্মকার নামে ওই কলেজ শিক্ষার্থী পাশের বাড়ির তিনতলার ছাদে শুকাতে দেওয়া কয়লা আনতে যায়। এসময় অসাবধানতাবশত বাড়িটির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রথমে পাশের বাড়ির একটি টিনসেড ঘরের চালার ওপর ও পরবর্তীতে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন