সর্বশেষ খবরঃ

নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন

নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন
নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: নড়াইলে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী ও অন্তর্বর্তীকালীন  সরকার প্রধান,মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনায় নড়াইলের কালিয়ায় প্রাথমিক সহকারি শিক্ষকরা  মানববন্ধন ও  স্মারকলিপি  প্রদান করেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ কালিয়ার আয়োজনে  ৬ অক্টোবর  বিকাল ৪ টায় সময় কালিয়া শহরের উপজেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

শিক্ষক শরীফ দীন ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কালিয়া সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ মাসিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আবু রেজোয়ান,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিল্টন শেখ সহকারী শিক্ষক মোঃ ইয়াসিন আরাফাত রুবেল,জিল্লুর রহমান, কামাল হোসেন, ফাইজুল হক মিন্টু,অনিমেষ দত্ত, রাজিবুল ইসলাম, রাখি ইয়াসমিন,সাজ্জাদ আলম জামিরুল ইসলাম প্রমুখ। 

বৈষমা বিরোধী এই সরকার শিক্ষকদের বেতন বৈষম্য দূর করবেন মর্মে  প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন।সহকারী শিক্ষক মিল্টন শেখ দাবি করেন,আর্ন্তজাতিক স্কেলের মানদন্ডে ভারত, শ্রীলঙ্কার শিক্ষার মান ২০ দশমিক ৮। পাকিস্তানের ১১ দশমিক ৩, বাংলাদেশের শিক্ষার মান ২ দশমিক ৮। চলমান বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের  শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে ১০ম গ্রেডের কোন বিকল্প নাই। তাই বক্তারা বলেন ১০ গ্রেডে বেতন  আমাদের এক দফা এক দাবি।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের