সর্বশেষ খবরঃ

দেশের সম্পদ বিক্রি করে শেখ মুজিবের মেয়ে কখনো ক্ষমতায় আসেনাঃপ্রধানমন্ত্রী

দেশের সম্পদ বিক্রি করে শেখ মুজিবের মেয়ে কখনো ক্ষমতায় আসেনাঃপ্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

ভারতের কাছে গ্যাস বিক্রিতে বাধ সাধায় ২০০১ সালে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সম্পদ না বেচায় যদি ক্ষমতায় না আসি, তাতে আমার কিছু যায়-আসে না। দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে,এমনটা চায় না শেখ মুজিবের মেয়ে।

শেখ হাসিনা বলেছেন, বাবা ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ) কখনো কারও কাছে মাথা নত করেনি,আমিও কারও কাছে মাথা নত করি না।

পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে শুক্রবার (৫ জুলাই ) বিকেলে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণত প্রকল্পের সমাপনী কোনো অনুষ্ঠান হয় না। তবে পদ্মা সেতু নির্মাণে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। বিশেষ করে পদ্মার দুই পাড়ের যারা জমি দান করেছেন এবং সেতু নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের কৃতজ্ঞতা জানানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।

তিনি বলেন,পদ্মা সেতু করতে গিয়ে- যেহেতু খরস্রোতা নদী, অনেক দুর্যোগ এসেছে।এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছেন। যারা প্রয়াত, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, ভিত্তিহীন। এটা ফেডারেল কোর্টের রায়।

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মাওয়া প্রান্তেই পদ্ম সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এবার সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন।

এদিকে, দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশ শেষে বিকাল ৫টায় টুঙ্গিপাড়ার পথে রওনা দেন তিনি।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা