সর্বশেষ খবরঃ

দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়

দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়

জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার ( ২২ নভেম্বর ) বিকেলে দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নে,নলদোয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, আয়োজিত এ সভায় তিনি বলেন, “ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর, ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি।

আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”

তিনি আরও বলেন,“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না ),দুমকী উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার,সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রীর প্রেস সচিব মাহফুজুর রহমান সবুজ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল,মোঃ লালমিয়া,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান,সাবেক কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদের সদস্য সচিব মোঃ সুমন শরীফ,সভায় সভাপতিত্ব করবেন দুমকি উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু।

সঞ্চালনা করেন সাবেক সভাপতি,পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও সদস্য,দুমকী উপজেলা বিএনপি মোঃ আনোয়ার হোসেন ফরাজী।মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার