সর্বশেষ খবরঃ

দুমকিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো তিনটি খড়ের গাদা

দুমকিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো তিনটি খড়ের গাদা
দুমকিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো তিনটি খড়ের গাদা

জাকির হোসেন হাওলাদার(পটুয়াখালী)জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই পরিবারের তিনটি খড়ের গাদা( কুটার কুড় )পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার ( ৩০ জানুয়ারি )গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শ্যামল সাহা ও রনজিৎ শীল।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামল সাহার একটি ও রনজিৎ শীলের দুটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনটি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত চেষ্টায় পাশের গোয়ালঘর ও সেখানে থাকা চারটি গরু রক্ষা পায়।

ঘটনার পর পরই উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব মোঃ মতিউর রহমান দিপু, যুগ্ম আহ্বায়কসহ পাঙ্গাশিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক ফেরদাউস আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন