সর্বশেষ খবরঃ

দুমকিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুমকিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দুমকিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের আয়োজনে রবি ( ২০২৫-৬০২৬ )মৌসুমে হাইব্রিড সবজি, গম,সরিষা,সূর্যমুখী (উফসি ও হাইব্রিড), চিনা বাদাম, সয়াবিন, মুগ, খেসারী, ফেলন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।

এসময় উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণি ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।উল্লেখ্য চলতি রবি মৌসুমে দুমকি উপজেলায় সরকারি প্রনোদনার আওতায় প্রতি পরিবার থেকে একজন করে মোট সাড়ে ৪হাজার কৃষক-কৃষাণির মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার